বুদ্ধিজীবী দিবসে পরীক্ষা নেয়ায় গাজীপুরে অধ্যক্ষের কারাদণ্ড

 নিজস্ব প্রতিনিধি।।

করোনা মহামারীকালে সরকারি নির্দেশ আমান্য করে বুদ্ধিজীবী দিবসে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এ সয়ময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।

গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ করোনা মহামারীকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিলেন। খবর পেয়ে সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলা ইউএনও সাহেবকে জানানো হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কলেজ অধ্যক্ষকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.