জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের প্রয়াত হাজী মমতাজ উদ্দিন প্রধানের বড় ছেলে, শিক্ষক ও সাংবাদিক মোঃ জিয়াউর রহমান এর শ্বশুর কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নোয়াব মিয়া প্রধান (৭০ ) আজ ২৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি স্ত্রি, এক কন্যা,এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হাজী মমতাজ উদ্দিন প্রধানের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে মোঃ নোয়াব মিয়া প্রধান ছিলেন বড় সন্তান। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে মসজিদ মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় আজগর আলী ও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষ করে ডাক্তারের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করেছিলেন।
মরহুমের ভগ্নিপতি সালাউদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন আমি আমার একজন অভিভাবক হারালাম। আমার দুলাভাই এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি।
মরহুমের জানাজার নামাজ বিকাল ৪:৩০ ঘটিকায় কালাপাহাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। প্রয়াত নোয়াব মিয়ার মেয়ের স্বামী শিক্ষক মোঃ জিয়াউর রহমান পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজার নামাজে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ করেন।
তাঁহার মৃত্যুতে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ সবাই গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
