অনলাইন ডেস্ক ঃ
দেশে করোনা মহামারির মধ্যেই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ২ জন হয়ে মারা গেছেন।এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার মধ্যে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় ১১ এবং ঢাকার বাইরে ৭জন রয়েছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন।আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।
সূত্র জানায়, এ বছরের ১লা জানুয়ারি থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৫ জন।
এর মধ্যে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১ হাজার ১৭ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত ছয়টি মৃত্যুর তথ্য রয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
