রাজধানীর হাতিরঝিল থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, আজ আসামি শাহাদাত হোসেন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, গত ২২ অক্টোবর একই মামলায় দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখনো কারাগারে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি কার্যালয় থেকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
