এইমাত্র পাওয়া

মুসলিমপ্রধান ১৩টি দেশের ভিসা বন্ধ করলো আমিরাত

নিজস্ব প্রতিনিধি।।

ভিসা দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ১৩টি দেশের নাগরিককে নতুন ভিসা দেবে না আমিরাত। এই তালিকার বেশির ভাগই মুসলিমপ্রধান দেশ। গত ১৮ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে বলেও জানা গেছে।

আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের ইস্যু করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, ১৩টি দেশের নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

ভিসা বন্ধের তালিকায় থাকা দেশগুলো হলো- তুরস্ক, ইরান, পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লেবানন, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক এবং তিউনিশিয়া। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে- সংযুক্ত আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, পাকিস্তানসহ আরো কয়েকটি দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.