নিউজ ডেস্ক।।
অভিনয়ের পাশাপাশি একাধিক নাটক প্রযোজনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। সর্বশেষ ‘টুইন রিটার্নস’ নামে একটি ওয়েব সিরিজ প্রযোজনা করেন তিনি। এবার নেমেছেন ছবির প্রযোজনায়। তার প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’ থেকে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘জয়িতা’। আর এটি পরিচালনা করবেন পূজন মজুমদার। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন সোহানা সাবা।
তিনি বলেন, ‘নতুন এই ছবির গল্পটি শোনার পর মনে হলো, নিজেই প্রযোজনা করি। তাই ছবিটির কাজ হাতে নিয়েছি। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু করতে চাই। ছবির মূল গল্প পরিচালক শামীম আহমেদ রনীর। গল্প ও চরিত্র সম্পর্কে এখনই জানাতে চাইছি না।’
নির্মাতা পূজন মজুমদার বলেন, ‘সাবা আপু আমার পছন্দের অভিনেত্রী। তার প্রযোজিত ও অভিনীত ছবি দিয়ে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
শিক্ষবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
