এইমাত্র পাওয়া

না ফেরার দেশে টিভি অভিনেত্রী লীনা

নিউজ ডেস্ক।।

না ফেরার দেশে ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার (২২ নভেম্বর) কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। গত এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন।

এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক গৌতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার কাছের বন্ধু ও খুবই চমৎকার একজন অভিনেত্রী লীনা আচার্য। সবসময়ই অন্যের পাশে থাকত। পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একজন ভালো বন্ধু হারালাম। তোমাকে অনেক মনে পড়বে।’

এই অভিনেত্রীর সহ-অভিনেতা রোহান মেহরা ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তাকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন লীনা আচার্য ম্যাডাম। গত বছর এই সময় আমরা ক্লাব অব ২০২০-এর শুটিং করছিলাম। আপনাকে মনে পড়বে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.