এইমাত্র পাওয়া

ত্রিশালে সরকারি হাই স্কুলের দুই শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার

নিউজ ডেস্ক।।

আনোয়ার সাদত জাহাঙ্গীর: ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি সরকারি হাইস্কুলের নবম শ্রেণির দুই জন ছাত্র আইন পরিপন্থী কাজ ও বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে নবম শ্রেণীর অপর শিক্ষার্থী রুকুনুজ্জামানকে এলোপাথারী মারধর করে মারাত্মক জখম করে। আহত রুকুনুজ্জান চিকিৎসাধীনে রয়েছে।
হামলার ঘটনায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ১৫ নভেম্বর বিদ্যালয়ের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের স্হায়ী ভাবে বহিস্কারের আদেশে দুই শিক্ষার্থীকে বহিস্কার করে বিদ্যালয়।বহিষ্কৃতরা হলো আলমগীর আলম, পিতা জহিরুল ইসলাম, শ্রেণী নবম, রোল-২৯ ও মোঃ জাহাঙ্গীর আলম,পিতা জহিরুল ইসলাম, শ্রেণী নবম ,রোল নং-৩৫।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.