এইমাত্র পাওয়া

পুলিশ সদস্যরা বিশেষ ভাতা পাচ্ছেন

নিউজ ডেস্ক।।

পুলিশের সব সদস্যের জন্য বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণে এ ভাতা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ ভাতাসহ ১৫ দিনের ‘শ্রান্তি বিনোদন ছুটি’ পাচ্ছেন তারা। পুলিশের কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য প্রতিবছর এ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুলিশের সাবেক মহাপরির্শক (আইজিপি) নূর মোহাম্মদ এমপি  বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এতে পুলিশের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে তাদেরও মনে রাখতে হবে, সরকার তাদের জন্য অনেক কিছুই করেছে। এতে তাদের দায়িত্ব আরও বাড়বে। এ জন্য সরকারের ভাবমূর্তি যেন রক্ষা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.