এইমাত্র পাওয়া

সদরপুরে প্রাথমিক শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করছেন আহসান হাবীব

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় করোনাকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে নিরোলসভাবে কাজ করে যাচ্ছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৩৩ নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবীব। তিনি তার ফেসবুক টাইমলাইন ও সদরপুর অনলাইন প্রাইমারি স্কুল গ্রুপের মাধ্যমে তার অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার প্রস্ততকৃত কন্টেন্ট নিয়ে ওবিএস সফটওয়্যার, জুম আইডি, ফেসবুক স্টীম ইয়াডের মাধ্যমে তার অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে উক্ত শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, তার এ কার্যক্রম মাধ্যমে যদি একজন শিক্ষার্থী ও উপকৃত হয় তাহলে তার শ্রম সার্থক হবে। তিনি বলেন সদরপুর অনলাইন প্রাইমারি স্কুলে ক্লাস অপলোড করার জন্য তিনি শিক্ষকদের সচেতন ও উপজেলা শিক্ষা অফিসের সাথে সমন্বয় করে তার অনলাইন স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এ প্রচেষ্ঠায় সার্বিক সহযোগিতা করে চলেছেন সদরপুর উপজেলা শিক্ষা অফিস। তার ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় শতাধিক শিক্ষক সদরপুর অনলাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তিনি আরও বলেন তিনি অনলাইন কার্যক্রম ছাড়াও নিয়মিত বাড়ী বাড়ী গিয়ে শিক্ষার্থীর পড়ালেখার খোঁজখবর নিচ্ছেন এবং শিক্ষার্থীরা যাতে স্বাস্হ্যবিধি মেনে চলতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। তাছাড়া তিনি মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। তাছাড়া মোঃ আহসান হাবীব শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর হিসাবে শিক্ষক বাতায়নের সদস্যবৃদ্ধি, সদস্য ভেরিফাই ও অনলাইন স্কুল নিবন্ধনে সহায়তা করে যাচ্ছেন।
শিক্ষাবার্তা/এসআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.