নিউজ ডেস্ক।।
ইয়াবা সহ এক প্রাথমিক শিক্ষক আটক হয়েছে। তার বাড়ী বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা এলাকায়। বুধবার রাতে শিক্ষক সৈয়দ রাসেদ উদ্দিন ও শহিদুল ইসলামসহ দুই মাদকসেবীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরিকল পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেন।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
