ঢাকার পাঁচ লাখ শিক্ষার্থী সচেতন হলে ডেঙ্গু দমন সম্ভব

নিউজ ডেস্ক।।

ঢাকা শহরে প্রায় ৫ লাখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাস। তারা জাতির বিবেক, এ দেশের সকল অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছিল প্রশংসার। ডেঙ্গু প্রতিরোধে এই ৫ লাখ শিক্ষার্থী যদি সচেতন হয় এবং প্রতিদিন কিছু সময় ব্যয় করে তাহলে ডেঙ্গু দমনে আমরা সফল হবো বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) ‘ডেঙ্গু রোধে করণীয় ও সতর্কতা শীর্ষক’ ইনফোগ্রাফিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

তিনি বলেন, বাঙালি জাতি বীরের জাতি। মাত্র নয় মাসে দেশ স্বাধীন করা এ জাতি কোনো ভাবেই মশার কাছে পরাস্ত হতে পারে না।

ইউল্যাব ছাড়াও ধানমণ্ডী এলাকায় অবস্থিত আরও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- স্ট্যামফোর্ড, ইস্টার্ন, স্টেট এবং পিপলস ইউনিভার্সিটি।

ইনফোগ্রাফিক অনুযায়ী ডেঙ্গু রোধে কিছু করণীয় তুলে ধরা হয়। এগুলো হলো- ফ্রিজ, এয়ারকন্ডিশনার বা এ্যাকুয়ারিয়াম, বাথরুম, ঘর ও ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাসা বাড়ির আসে- পাশে ঝোপ- ঝাড়, সীমানা দেওয়াল এর মাঝে এবং পার্কিং সহ কোথাও পানি জমতে না দেয়া।

টায়ার, মাটির পাত্র, টিনের কৌটা,কাঁচের পাত্র, ডাব বা নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না। দিনের বেলা ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। আবাসিক ও অফিস ভবনের দরজা ও জানালায় নেট ব্যবহার করা। লম্বা হাতার শার্ট, কামিজ ও পায়জামা পরিধান করা এবং পা ঢাকা যায় এমন কাপড় পরিধান করা।

মশার কামড় থেকে যথা সম্ভব মুক্ত থাকার চেষ্টা করা। মশা নিধক কয়েল, ম্যাট, স্প্রে , তেল ও ক্রীম ব্যাবহার করা, বাড়ির ছাদে এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানির নিষ্কাশন করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.