ভোলার দৌলতখানে ৮ পিস ইয়াবা ও ১০ হাজার টাকাসহ উম্মে হাবিবা ও আইরিন নামের দুই স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক উম্মে হাবিবা উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট এলাকার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও চর খলিফা ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের মেয়ে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে দৌলতখান বাজারের উত্তরমাথা থেকে এদের আটক করা হয়।
আইরিন দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দৌলতখান বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের উত্তরমাথা থেকে ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।
দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এরা দুজন দীর্ঘ দিন ধরে স্কুল শিক্ষার আড়ালে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
