স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর

অনলাইন ডেস্ক :

বরিশালের মেহেন্দিগঞ্জে একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েকজন অভিভাবক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এ হামলা চালিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, একদল সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে তিনিসহ শিক্ষক আজিজুর রহমান, একে আজাদ, মজিবর রহমান এবং নাজমুলকে মারধর করেছেন।

এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপরও হামলা করে তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.