নিউজ ডেস্ক।।
আসন্ন ঈদুল আজহার আগের ছুটির তিন দিন কোরবানির হাটের নিকটবর্তী সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে আগামী শুক্র, শনি ও রোববার কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ছুটির তিন দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ঈদুল আজহা’র আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন (৯, ১০, ১১ আগস্ট) দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
