মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে – নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

৭ আগস্ট বুধবার বিকাল ৩ টায় ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বিভিন্ন হাইস্কুলের শিক্ষকদের নিয়ে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ভূমিকা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোঃ জসিম উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষককে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলার অবদান নিয়ে শিক্ষকদের ধারনা দেন এবং শিক্ষকরা যাতে প্রতিটি ক্লাশে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেন তা নিশ্চিত করার তাগিদ দেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নূরুল আমিন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ ও ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি’র সভাপতি মোজাম্মেল হক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.