স্টারলাইট একাডেমীর শিক্ষার্থী তাসফিয়া তাসিন এর ভিয়েতনাম যাত্রা

নিউজ ডেস্ক।।

দক্ষিণ সুরমার ঐহিহ্যবাহী বিদ্যাপীঠ স্টারলাইট একাডেমীর ৫ম শ্রেণীর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তাসফিয়া তাসিন (আরাবী) আজ রাত ২.৩০ মিনিটের সময় মালয়েশিয়ান এয়ারলাইন্সে এর একটি ফ্লাইটে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামী ৯ এবং ১০ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত “International Olympiad On English Language and Leadership” প্রোগ্রামে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৯ জন শিক্ষার্থীর সাথে প্রতিনিধিত্ব করবে। উক্ত অলিম্পিয়াডে আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইউক্রেন, তুরস্ক সহ বিশ্বের মোট ১৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই প্রোগ্রামটির আয়োজক হচ্ছে আমেরিকা ভিক্তিকÒGEIST International Foundation I GEIST Innovation and Leadership Center” । উক্ত প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একবিংশ শতাব্দির উপযোগী লিডারশীপ বা নেতৃত্ব তৈরী করা।

উল্লেখ্য যে, সিলেটের ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্বগৌরিপুর ইউনিয়নের মধুরাই গ্রামের বাসিন্দা ও স্টারলাইট একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মামদ আনোয়ার আলী ও সহকারী শিক্ষিকা আয়েশা খাতুন এর সুযোগ্য সন্তান তাসফিয়া তাসিন। তার পরিবার সিলেট তথা সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন, যেন ক্ষুদে এই শিক্ষার্থী দেশের হয়ে প্রাপ্য সম্মান অর্জন করতে পারে এবং একজন যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.