এইমাত্র পাওয়া

দেশের সকল প্রাথমিকের উদ্দেশে ডিপিইর বিশেষ নির্দেশনা

ক্ষুদে ডাক্তারের মাধ্যমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আগস্ট ২০১৯ বাস্তবায়নের জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ও ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমিনিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্ষুদে ডাক্তার কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থা পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪-২৯ আগস্ট ২০১৯ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ওজন, উচ্চতা ও চোখের দৃষ্টিশক্তি নিরূপণ) কার্যক্রমটি অনুষ্ঠিত হবে।

আগামী ২৪-২৯ আগস্ট ২০১৯ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি সুষ্ঠুভাবে পালনের জন্যে তার আওতাধীন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে আহ্বান করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.