এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন নিয়ে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা

মোঃ ইসমাইল হোসেন : 
একদিনের পরিবর্তে এবার ১৪ দিন ধরে কুষ্টিয়ায় শিশুদের এ প্লাস খাওয়ানো হবে। ৪ অক্টোবর থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত এই এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসে সামাজিক দুরুত্ব মেনে এ প্লাস ক্যাম্পেইন করার কারনে এবার দুই সপ্তাহ সময় নির্ধারন করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার বেলা ২ টায় এ নিয়ে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানা গেছে।

‘মুজিববর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ’ এই স্লোগানে কুষ্টিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন নিয়ে এই সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম। প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপনা করেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাক্তার মোঃ নাজমুল মুনীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। ওরিয়েন্টশন কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা ইপি আই সুপারেন্টেন্ড ইমদাদুল হক।

সাংবাদিকদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা,বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় এবার ৪ অক্টোবর থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত নির্ধারিত স্থায়ী কেন্দ্রগুলো থেকে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ’ প্লাস খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুরা এবং ১২ মাস ৫৯ মাস বয়সী শিশুরা এই ভিটামিন এ ক্যাপসুল খাবে।
জেলায় এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৫৫১ জন শিশু। আর ১২ মাস ৫৯ মাস বয়সী শিশুর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬ হাজার ৭৮৫ জন শিশু।

বক্তারা বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে কোন ধরনের গুজব ছড়াবেন না, জনসাধারণকে কোন ধরনের গুজবে কান না দেয়ারও অনুরোধ জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.