সাদেক বাচ্চুর অবস্থা সংকটাপন্ন

বিনোদন প্রতিবেদক :

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে তিনি ৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান  জানান, ‘আমরা এখনও হাসপাতালে বসে রয়েছি। সাদেক বাচ্চু ভাইকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। এখন সবার কাছে খুব করে দোয়া চাই। আল্লাহর রহমত এখন একমাত্র ভরসা।’

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পজিটিভ আসে।

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.