মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯, বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলায় বিশেষ ভূমিকা রাখায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হক সেরা স্কাউট শিক্ষকের পুরস্কার লাভ করেন।
শনিবার ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.মনিরুজ্জামান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে সহকারী ইন্সপেক্টর ওয়েন রাখাইন, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, নাওভাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান সহ কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৬২ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
