নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী ৩২৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অজানা এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সংখ্যক ২৫৫ জন শিক্ষক ২৫৫ রয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা ৩৭ জন, কর্মচারী ২৩ জন। অন্যদিকে আক্রান্ত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ জন।
আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেটে এ তথ্য জানা গেছে। এছাড়াও আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। তবে কেউ মারা যাননি। মোট ৩২৯ জন আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৭৫ জন, সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন শিক্ষক এবং একজন কমর্কতা রয়েছেন।
অধিদপ্তরের দেয়া করোনা আপডেটে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া এই ৬ জনের মধ্যে একজন কর্মকর্তা এবং ৫ জন শিক্ষক রয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে গত মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ত্যাগের অনুমতি নেই। সীমিত আকারে অফিসও খোলা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
