নিউজ ডেস্কঃ
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বুধবার ( ২৪ জুন) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারোয়ার আলম লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 (কোভিড-১৯) থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৬ জুন রাতে ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হলেও বাসায় আইসোলেশনে ছিলেন সারোয়ার আলম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
