বকুল মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামানের বাবা হাজী জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,৫ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (২৪জুন) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে মারা যান।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাঁশবাড়িয়া ফুটবল মাঠে জালাল উদ্দীনের জানাজা শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।
এদিকে জালাল উদ্দীনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শােক প্রকাশ করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
