নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদে ৬ টি বিল উত্থাপন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে বিলগুলো উত্থাপন করেন।
উত্থাপিত বিলগুলোর মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০। পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য এ বিল দুটি শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যাবহার বিল, ২০২০ উত্থাপন করেন। পরীক্ষা- নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল, ২০২০ উত্থাপন করেন। ৬ সপ্তহের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষার করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ( সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করেন। বিলটি ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।
এছাড়া বেসামরিক বিমান পরিবহণ পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে ( মন্ট্রিল কনভেনশন) বিল, ২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
