নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে দাফন করা হয়।
এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। বেসরকারি সংস্থা আল-মারকাজুল ইসলামী জানাজা ও দাফন কাজে সহায়তা করে। অ্যাপক্সে ট্যানারির নির্বাহী পরিচালক এম এ মাজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিলুফার মঞ্জুর রাজধানীর সানবিমস স্কুলের অধ্যক্ষ ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার ভোরের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
