এইমাত্র পাওয়া

আড়াইহাজারে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন করেন- এমপি নজরুল ইসলাম বাবু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় রূপালী ব্যাংকের ৫৭২ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ভূইয়া প্লাজায় অনলাইন ব্যাংকিং সুবিধা সম্বলিত নতুন এ শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক (উত্তর) সঞ্চিয়া বিনতে আলী’র সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক (স্বতন্ত্র) আবদুল বাছেত খান, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল র‌্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করনে রূপালী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তম সেবার নিশ্চয়তা ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে রূপালী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন মেটাতে ও সন্তুষ্টি অর্জন করতে পারবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading