গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম (৫২) ও তার স্ত্রী মোসা: হাবিবা বেগম (৪২) কের লাঠি, লোহার দাওলী দিয়ে পিটিয়ে আহত করেছেন প্রতবেশী সন্ত্রাসী টিটু। ঘটনাটি ঘটেছেছে গত বৃহস্পতিবার ইফতারি পূর্বে পুর্ব ভাটোপাড়া গ্রামে।
এ ব্যাপারে আহত অধ্যক্ষ আব্দুস সালাম গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা গোদাগাড়ী মডেল থানার এসআই আতাউল হক জানান, বিষয়টি তদন্ত করেছি উনার জায়গা বাউন্ডারী দেয়া আছে , সত্যতা পেয়েছি। উনি সময় নিয়েছেন। উনি মসজিদের ঈমাম জানি কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ এটা আমার জানা নেই। উনি থানায় আসলে বিষয়টি চূড়ান্ত হবে।
স্থানীয় এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুস সালামের বাড়ীর সামনে রেলওয়ের দখল পজিশনের (জায়গায় ) মোঃ আবুবাক্কারের ছেলে মোঃ টিটু বিভিন্ন গাছপালা ও কমচি দিয়ে জোর করে দখল করতে আসেন। এ সময় আব্দুস সালাম বাধা দিলে টিটু তাকে মারধর শুরু করে এবং মাটির সাথে গলা চেপে ধরলে পিটাতে থাকে। এ সময় অধ্যেক্ষের স্ত্রী মোসা: হাবিবা বেগম স্বামী বাঁচাতে গেলে তাকে টিটু হাতে থাকা লোহার দাওয়ালী দিয়ে আঘাত করতে থাকে। তার ওড়না ধরে টান দিয়ে হাবিবাকে বিবস্ত্র করে ফেলেন
। এ অবস্থা দেখে স্থানীয় রেজাউল ও শামীম অধ্যক্ষ দাম্পতিকে বাঁচান। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে নিয়ে গিয়ে গোদাগাড়ী মডেম থানায় অভিযোগ দায়ের করেন। অধ্যক্ষ আব্দুস সালাম জানান, আমাদের হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী টিটু লোহার দাওয়ালী দিয়ে আঘাত করেছেন। তিনি আরও জানান ১৯৭০ সালের ১২ জুন থেকে আবু তোয়াব তার ভাই মৃত্যু রেজাউল করিমের ভোগ দখলীয় জমি আমি ২০০৪ ইং সালের ২৩ মে থেকে ক্রয় করে ভোগ দখল করে আসচ্ছি , এতদিনে বিজিবির চাকুরী করেন তাই ছুটিতে এসে সন্ত্রাসী কায়দায় জোর করে দখল করতে চাই। আমাকে ও আমার স্ত্রীকে মেরে বিবস্ত্র করার উপযুক্ত বিচার চাই।
এদিকে অধ্যক্ষ দাম্পতিকে পিটিয়ে আহত করার ঘটনাটি অধ্যক্ষ সাহেব ২টি ছবিসহ ফেসবুক পেজে পোষ্ট করলে তা ভাইরাল হয়। নিন্দা, প্রতিবাদ, সন্ত্রাসী টিটুকে গ্রেফতার ও শাস্তির ঝড় তুলেন।
ইসমাইল হোসেন লিখেছেন,স্যার আমাদের মত সেই পুরাতন ছাত্রদের কে একত্রিত করুন তার মাস্তানি কাকে বলে কত
প্রকার কিকি সেটা তাকে বুঝিয়ে দিতে চাই।
অধ্যক্ষ মোহম্মদ আলী বলেন,এ অমানবিক নির্যাতনের শাস্তি এমন হওয়া উচিৎ যেন কেউ শিক্ষক গুরুর উপর নির্যাতন করতে না পারেন।
আব্দুস সাবের আমাদের সরকার মাস্তানদের স্হান দেয়না। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এইচ সোহাগ রাজশাহী লিখেছেন, আপনার মামলা কি এজাহার হিসেবে গন্য হয়েছে? এজাহার না হলে লাভ নাই। খোঁজ নিয়ে জানেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
