এইমাত্র পাওয়া

শিক্ষিকা ফৌজিয়া আলম বাবলির অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।।  

ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলাকারী স্কুল শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

বুধবার সিরাজগঞ্জ-কড্ডা সড়কের মিরপুরে এই মানববন্ধন হয়। এর আগে ছাত্র-ছাত্রীরা শিক্ষিকা ফৌজিয়া আলম বাবলির অপসারণ দাবিতে স্লোগান দেয়।

উল্লেখ্য দুই বছর ধরে পাবনা বিএড উন্মুক্ত কোর্সের ছাত্রী ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সিরাজগঞ্জ থেকে প্রতি বৃহস্পতিবার দুই দিন কলেজের ছাত্রী হোস্টেলে অবস্থান করতেন। মাঝে-মধ্যে তিনি অধ্যক্ষের কক্ষে রাত কাটাতেন। বিষয়টি নিয়ে আবাসিক শিক্ষার্থীরা চরম বিব্রত ও ক্ষুব্ধ ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ঘটনার পুনরাবৃত্তি হলে শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং বাইরে থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

তারা দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্কুলশিক্ষিকা ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে এনে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনাটি সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষিকার এধরনের কার্যকলাপে ক্ষুব্ধ হন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। এরপর থেকেই তার অপসারণ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading