ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশকে উন্নত এবং দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে প্রতিটি বোর্ডের ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
তিনি বলেন, ছাত্রের চেয়ে ছাত্রী পাশের হার বেশি মনে হচ্ছে। লিঙ্গ সমতা যেন ঠিক থাকে সে জন্য তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল