মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ২২ জুন শনিবার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিশনন্দী আলহাজ আব্দুল কাদের উচ্চ বিদ্যালয় এবং আলহাজ খোরশীদ আলম সরকার বৃদ্ধাশ্রমের (প্রস্তাবিত) নির্মাণ কাজ উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তী বিকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদের ঈষান চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, এ দেশে আর কোনো দরিদ্র থাকবে না। আওয়ামী লীগ সরকার হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য এবারের বাজেটে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ হতদরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করা ছাড়াও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। । এ সময় মন্ত্রী ৪৭ জন হতদরিদ্রদের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদানসহ ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
খোরশীদ আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সাংসদ নজরুল ইসলাম বাবু, সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক গাজী নুরুল কবির, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া, ইউএনও সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র হাজী সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার,কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীসমর্থকবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল