এইমাত্র পাওয়া

জেএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

আগামী ৩০ জুলাই থেকে জেএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে জেএসসির ফরম পূরণ করা যাবে। আর আগামী ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে।

ঢাকা বোর্ড প্রকাশিত জেএসসি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই শিক্ষার্থীদের তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকা অনুসারে আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে। আগামী ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া জেএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে। এছাড়া ২৫ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।

জানা গেছে, জেএসসি পরীক্ষার ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ১০০ টাকা দিতে হবে। আর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading