এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

নিউজ ডেস্ক।। 

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য ১০ জন কবি-লেখকের নাম ঘোষণা করা হয়েছে। গত ১ মে এ তালিকা প্রকাশ করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবিতায় রয়েছেন মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ ও ড. হাফিজ রহমান। শিশুসাহিত্যে নির্বাচিত হয়েছেন হাসনাত আমজাদ।

কথাসাহিত্যে পুরস্কার পাচ্ছেন সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন ও নুসরাত সুলতানা।

সোনার বাংলা সাহিত্য পরিষদ জানিয়েছে, শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি গত নয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করে আসছে। প্রতি বছর আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.