এইমাত্র পাওয়া

সরকারের প্রথম একনেক বৈঠক আজ

নিউজ ডেস্ক।। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (৬ এপ্রিল) ২০২৫-২৬ অর্থবছরের নতুন সরকারের প্রথম একনেক বৈঠক রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।

বৈঠকে নদী, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তালিকায় ১৮টি প্রকল্প থাকলেও শেষ মুহূর্তে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ দিয়ে ১৭টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে।

এর মধ্যে ৯টি প্রকল্প একেবারে নতুন। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরো ৩৩টি প্রকল্প এই বৈঠকে অবহিতকরণের জন্য পেশ করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয় পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.