নিউজ ডেস্ক।।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৯টি জেলায় অস্থায়ীভাবে ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ মার্চ) রাতে প্রকাশিত নদীবন্দরের আবহাওয়া বার্তায় বলা হয়, রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়ের আশঙ্কায় যেসব অঞ্চলকে সতর্ক করা হয়েছে, তার মধ্যে রয়েছে: ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
