এইমাত্র পাওয়া

প্রাইমারি স্কুলের মাঠ উন্নয়নের তথ্য অধিদপ্তরে পাঠানোর নির্দেশদ

 

নিউজ ডেস্ক।। 

সারাদেশে সরকারি প্রাইমারি বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের তথ্য ৪ এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য চাওয়া হয়েছে। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে তার জেলাধীন উপজেলাভিত্তিক মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রম পুনঃ যাচাইয়ের লক্ষ্যে বিদ্যালয়ের তালিকা (প্রাক্কলিত ব্যয়সহ) প্রেরণ করা হলো।

এতে আরও বলা হয়, উল্লিখিত বিদ্যালয়সমূহ এবং প্রয়োজনে প্রেরিত তালিকার সাথে নতুন বিদ্যালয় সংযোজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্তৃক পুনরায় পরিদর্শন করে যাচাই-বাছাইপূর্বক মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রমের জন্য উপজেলাভিত্তিক বিদ্যালয়ের চূড়ান্ত তালিকা (প্রাক্কলিত ব্যয়সহ) প্রস্তুত করত: ‘তালিকায় উল্লিখিত বিদ্যালয়সমূহ পুনরায় পরিদর্শনপূর্বক যাচাই করা হলো’ মর্মে যৌথ প্রত্যয়ন প্রদান করতে হবে।

প্রদত্ত প্রাক্কলিত ব্যয় এলজিইডি রেট সিডিউল ২০২২ (সর্বশেষ সংস্করণ আগস্ট ২০২৫) অনুযায়ী প্রণয়ন এবং প্যালিসেডিং এর ক্ষেত্রে ড্রেইনেজ সিস্টেমের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাক্কলিত ব্যয় তৈরি করতে হবে। সংযুক্ত ছক মোতাবেক এক্সেল ওয়ার্কশীটে নিকষ বান ফন্টে তথ্যের সফট কপি dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ই-মেইল ঠিকানায় এবং হার্ড কপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে জেলার সকল তথ্য কম্পাইল করে পাঠানোর কথা বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.