এইমাত্র পাওয়া

এসএসসি-এইচএসসি পরীক্ষা সকল বোর্ডে একই প্রশ্নে নেওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এম সজল, যুগ্ম সম্পাদক ।।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  সারাদেশের সকল বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ।

তিনি বলেন, ‘দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।’

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.