এইমাত্র পাওয়া

২০২৪ সালের অনার্স ২য় বর্ষের ফলাফল পুনঃ মূল্যায়নের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে ,২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ৩০/০৩/২০২৬ তারিখ সকাল ১০.০০টা থেকে ০৬/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.০০টা পর্যন্ত Online-এ নির্ধারিত ফি প্রতিপত্র ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা ব্যাংকে জমা পূর্বক আবেদন করা যাবে।

Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re_Evaluation.aspx⁠ থেকে Online-এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন: AMERICAN EXPRESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারী নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্ধারিত সময়সীমার পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে অথবা অন্য কোন মাধ্যমে টাকা জমা প্রদান করা হলেও নির্ধারিত সময়ের বাইরে হলে কোন প্রকার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে না। আবেদনপত্রের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।
উল্লেখ্য, আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে কোনভাবেই সংশোধন করা যাবে না। ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.