প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন ঈদে পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)।
২৮ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।
সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
এসময় বক্তারা সদ্য প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখার জন্য সংশোধন করার আহ্বান জানান। আলোচনা শেষে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
কমিটির সিনিয়র সহ-সভাপতি, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, ,আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, ফজলু রহমান, জামাল উদ্দিন,আরমান শাহজাদা,আলাউদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল