এইমাত্র পাওয়া

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

এম সজল,যুগ্ম সম্পাদক।। 

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের সাথে ফকিরহাট উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় সহকারী কমিশনার (ভুমি) শরীফ নেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিয়য়ে আলোচনা করা হয়। এসময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোজ-খবর নেন।

এছাড়া তিনি এদিন সকাল ১০টায় ফকিরহাট বাজারে নিজ ঝাড়ু হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহন করেন।

শিক্ষাবার্তা /স/২৬/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.