এইমাত্র পাওয়া

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

শিক্ষাবার্তা /এ/২৬/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.