এইমাত্র পাওয়া

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক।।

দায়িত্ব পাওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান।বৃহস্পতিবার বেলা ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর মোস্তাকুর বলেন, “আগে কাজ করি তারপরে কথা বলব। যোগদান করি…।”

আগের দিন ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের প্রধানের দায়িত্ব দেয় বিএনপি সরকার। এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও শিক্ষকদের মধ্যে থেকে গভর্নর হলেও এবারই প্রথম ব্যবসায়ীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।

শিক্ষাবার্তা /এ/২৬/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.