এইমাত্র পাওয়া

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।। 

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে কোনো ‘গণভোট’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কমিশন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

শিক্ষাবার্তা /এ/২৪/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.