নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে পরীক্ষা আয়োজনে গঠিত কমিটি। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে।
সোমবার (২৩ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বোর্ড সভায় প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করা হয়। এদিন বিকেলে এনটিআরসিএর কার্যালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের বোর্ড সভায় প্রাথমিকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি, কেন্দ্র পাওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়ে কোনো সমস্যা না হলে ১৭ এবং ১৮ এপ্রিলই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পরীক্ষা দুইদিন নেওয়ার কারণ জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, ‘মোট ১৭টি পদ রয়েছে। অনেক পদে একাধিক প্রার্থী আবেদন করেছেন। ফলে তাদের পরীক্ষা একইদিনে নেওয়া সম্ভব হবে না। এজন্য দুইদিন পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।’
এদিকে বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন শেষ হবে আগামী বৃহস্পতিবার। গতকাল রবিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ ১৫ হাজার ৫৫৯টি পদের বিপরীতে ৭৮ হাজার ৭১১টি আবেদন পড়েছে।
শিক্ষাবার্তা /এ/২৩/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল