এইমাত্র পাওয়া

‘হ্যাঁ’ এর শপথের কোনো প্রয়োজন নেই : পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

গণভোটের ‘হ্যাঁ’ এর শপথের কোনো প্রয়োজন নেই মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সংসদের শপথ হয়েছে, সেখানে শপথ নিয়েছি। ‘হ্যাঁ’-‘না’ ভোট হয়েছে গণভোট। সেখানে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেইজ হবে।

সংসদে আলোচনা হবে। তাই ‘হ্যাঁ’ এর শপথের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্র ‘হ্যাঁ’ কার্যকরী হবে। এটাই হবে জুলাই জাতীয় সনদ।

 

শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.