এইমাত্র পাওয়া

প্রথম রমজানেই ইফতারসামগ্রীসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক।।

দিনাজপুরে প্রথম রমজানেই ইফতারসামগ্রীসহ শাক-সবজির দাম বেড়েছে। এ ছাড়া ছোলা, ডাল, বেগুন, লেবু, খেজুর থেকে শুরু করে মুরগি ও গরুর মাংস-প্রায় সব পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ আগেও ৮০ টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে হয়েছে ১৬০ থেকে হয়েছে ১৮০ টাকা।

৬০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
এ ছাড়া শসা ৬০ থেকে ৮০ টাকা, লেবু হালিতে ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুর প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দামও কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে।

বোতলজাত সয়ামিন তেল কোন দোকানে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।
এদিকে, বয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। গরুর মাংসেও কেজিতে ৫০ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ৭৫০ টাকা। মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার, চক বাজার গুদুরি বাজার, পুলহাট, নিউটান বাজার, সুইহারী বাজার রামনগর বাজার, বালুডাঙ্গা বউ বজারসহ বিভিন্ন হাট বাজার ঘুরে এই চিত্র উঠে এসেছে।

ইসমতারা নামের এক ক্রেতা বলেন, রমজানের আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। প্রথম রমজানে বাজারে এসে দেখি প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ইফতারের সময় মানুষ যে পণ্যগুলো দিয়ে ইফতার করে সেসব জিনিসের দাম বেড়েছে।

আরেক ক্রেতা ফয়জার রহমান বলেন, রমজানকে সামনে রেখে সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো দরকার। আয় না বাড়লেও পণ্যের দাম বেড়েছে। যে হারে দাম বেড়েছে তাতে করে পরিবারের সদস্যদের ইফতারের প্লেটে টান পড়বে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, রমজান আসলে কিছুটা দাম বাড়ে। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন উপজেলায় এবং শহরের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

শিক্ষাবার্তা /এ/১৯/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.