এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষা ২০২৬—ফরম পূরণের তারিখ আবার পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক।। 
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। এর আগে আরও দুইবার ফরম পূরণের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ৪/১/২০২৬ সালের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। বিষয়টি অতীব জরুরি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.