ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। জানাজার সময় সেখানে মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্যের সঙ্গে তার চেহারার মিল পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। তার বাবার নাম মতিউর রহমান মিঞা।
পরিচয়পত্রে উল্লেখ থাকা ঠিকানা অনুযায়ী, তার বর্তমান ঠিকানা ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। আর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
