ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে অগ্নিকাণ্ড, নি হ ত কমপক্ষে ১৬

ঢাকাঃ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি নার্সিংহোমে আগুন লেগে এক ডজনেরও বেশি মানুষ নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বলে সোমবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনায় ১৬ জন মারা গেছেন এবং তিনজন দগ্ধ হয়েছেন বলে তিনি জানান।

শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমি রোটিনসুলু জানিয়েছেন, রবিবার রাত ৮টা ৩১ মিনিটে উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাডোর একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের খবর পান দমকলকর্মীরা।

জিমি বলেন, অনেক নিহতের মৃতদেহ তাদের ঘরের ভেতরে পাওয়া গেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যায় যখন আগুন লাগে তখন অনেক বয়স্ক বাসিন্দা তাদের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। কর্তৃপক্ষ ১২ জনকে সরিয়ে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে বলে তিনি বলেন।

স্থানীয় সম্প্রচারক মেট্রো টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুন নার্সিংহোমে ছড়িয়ে পড়েছে, অন্যদিকে স্থানীয়রা একজন বয়স্ক ব্যক্তিকে সরিয়ে নিতে সাহায্য করেছে। ১৭ হাজারের বেশি দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় মারাত্মক অগ্নিকাণ্ড অস্বাভাবিক নয়।

এই মাসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির পূর্বে একটি নিকেল-প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণের পর কমপক্ষে ১২ জন নিহত হন। সূত্র : আলঅ্যারাবিয়া

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading