এইমাত্র পাওয়া

স্কলারশিপ নিয়ে চীনে উচ্চশিক্ষার সুযোগ, মিলবে মাসিক ভাতা

ঢাকাঃ চীনের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনার কথা ভাবেন অনেক শিক্ষার্থী। আর দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ দেয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেইহাং ইউনিভার্সিটি। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি)-এর আওতায় এই সুযোগে পড়াশোনার পাশাপাশি মিলবে মাসিক ভাতা, বিনা টিউশন ফি ও আবাসন সুবিধা।

চীন সরকার প্রদত্ত এই স্কলারশিপের মাধ্যমে তিন বছর মেয়াদি মাস্টার্স এবং চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনটিকস, অটোমেশন সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সাইবার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস অ্যান্ড সিস্টেমস সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস এবং স্কুল অব ল’-সহ একাধিক বিষয়ে আবেদন করা যাবে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

  • মাস্টার্স প্রোগ্রামে মাসিক ভাতা ৩,০০০ ইউয়ান
  • পিএইচডি প্রোগ্রামে মাসিক ভাতা ৩,৫০০ ইউয়ান
  • রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মওকুফ
  • টিউশন ফি লাগবে না
  • ক্যাম্পাসে বিনা মূল্যে আবাসন
  • চিকিৎসা বিমা সুবিধা

আবেদনের যোগ্যতা

  • চীন ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে
  • মাস্টার্সের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে
  • পিএইচডির জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে
  • বর্তমানে অন্য কোনো স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

প্রয়োজনীয় নথি

  • চীনা সরকার বৃত্তির আবেদন ফরম
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
  • অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব
  • দুটি সুপারিশপত্র
  • পাসপোর্টের অনুলিপি
  • অপরাধে জড়িত নন এ মর্মে প্রত্যয়নপত্র
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণ

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading